সংবাদ শিরোনাম ::
Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন Logo শ্রমিকরাই মূলত দেশ গড়ার কারিগর: ড. মঈন খান

দেশব্যাপী অভিযান: ১২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরিমানা, কারখানা সিলগালা

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে দেশজুড়ে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে, সর্বশেষ : ১২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন, ৩৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করাসহ কয়েক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে পলিথিন উৎপাদন, সীসা ও টায়ার পাইরোলাইসিসের দায়ে কয়েকটি কারখানা সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “ গত ২৮ অগাস্ট চাঁদপুর, পিরোজপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও ঢাকা মহানগরের দারুস সালাম ও চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯টি মামলায় ২ লক্ষ ৬৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়। অভিযানে কয়েকটি বাজার, সুপারশপ ও দোকানে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে সিরাজগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায় ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১টি মামলায় ২৩ হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একইসাথে কয়েকজন গাড়িচালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী, পুরাতন ব্যাটারি হতে সীসা নিঃসরণ ও টায়ার পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, সাভার ও ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় ২টি মামলায় ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সাভারে বায়ুদূষণকারী ও অবৈধ ৫টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও ঢাকা মহানগরের মিরপুর এলাকায় অবৈধ কারখানার বিরুদ্ধে ১টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ৫টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান

দেশব্যাপী অভিযান: ১২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরিমানা, কারখানা সিলগালা

আপডেট সময় ১২:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫