সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

দেশের কয়েক জায়গায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: বায়ু, শব্দ দূষণে জরিমানা-সংযোগ বিচ্ছিন্ন  

আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট তিনটি ভিন্ন দূষণের ঘটনায় অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “কদমতলী ও সাভার এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন এবং টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ু দূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে ৩টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে নওগাঁ ও খিলগাঁও এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

৪টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া, মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

৫টি যানবাহনের বিরুদ্ধে ৫টি মামলা করা হয় এবং ১০ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

দেশের কয়েক জায়গায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: বায়ু, শব্দ দূষণে জরিমানা-সংযোগ বিচ্ছিন্ন  

আপডেট সময় ০৬:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫