সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া

রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ সোমবার দেশের পথে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। খালেদা জিয়ার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।

এদিকে, বিমানবন্দরে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা অবস্থান নেবেন।

বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি ইতোমধ্যেই বৈঠক করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থানের ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। জানা গেছে, হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন।

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫