সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

দেশে এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 181

দেশে এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। রাজধানীর সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ জানুয়ারি এই নারীর এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যায়, ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম বলেন, ‘আক্রান্ত নারী একজন গৃহিণী। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি।’

এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন সেই নারী। পরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

দেশে এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

আপডেট সময় ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫