সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

দোয়া পড়ে শুটিং সেটে যেতেন ফারিয়া

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা সজল।ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।

রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। ফলে শুটিংয়ের সময়ে অজানা আতঙ্ক কাজ করেছে নুসরাত ফারিয়ার মনে।

নুসরাত ফারিয়া বলেন, প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম, আবার বাসায় ফিরে দোয়া পড়ে নিতাম। আল্লাহকে বলতাম, উল্টাপাল্টা কোনো কিছু যাতে না ঘটে।

শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় কাজ করত। কারণ যেকোনো কিছু ঘটতে পারে। আমরা শুটিং করেছি শতবর্ষী একটি পুরোনো বড় গাছের নিচে। সেখানে অপমৃত্যুর ঘটনাও ঘটেছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, আবার পাশে রয়েছে শ্মশান।

বিপদ এড়াতে ওড়নার নিচে রসুন রাখতেন নুসরাত ফারিয়া। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমার টিমের সদস্যরা বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিতেন। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম বা কিছু একটা দিয়ে রাখতেন, যেন কোনো ধরনের খারাপ কিছু ঘটে।

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পায় ‘জ্বীন’। সেটির সাফল্যে পরের বছর আসে এর দ্বিতীয় কিস্তি ‘মোনা : জ্বীন-২’। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘জ্বীন ৩’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

দোয়া পড়ে শুটিং সেটে যেতেন ফারিয়া

আপডেট সময় ০৯:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫