সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দ্বিতীয় দিনেও উত্তপ্ত নেপাল, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর (ছবিতে দেখুন)

ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল। দেশজুড়ে জেন-জিদের নেতৃত্বে চলা বিক্ষোভে ১৯ জন নিহতের পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার। ‘জেন-জি’ বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালের অনেক এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা যাচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় দিন বিভিন্ন সড়কে মিছিল ও ঢিল ছোড়াছুড়ির পর রাজধানী কাঠমান্ডুসহ দক্ষিণ এশীয় দেশটির একাধিক এলাকায় কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি, কাঠমান্ডু পোস্ট ও হিমালয়ান টাইমস।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এর আগে  বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে এনডিটিভি।

কোথাও কোথাও কারফিউ ভেঙেই বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। অনেক এলাকায় বিক্ষোভের মধ্যে গ্রেপ্তারেরও খবর পাওয়া যাচ্ছে।

পুডেলের বাড়িতে বিক্ষোভকারীদের ঘুরে বেড়ানো ও ভাঙচুরের নানান ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল প্রচন্ড ও শের বাহাদুর দেউবা, এবং জ্বালানিমন্ত্রী দীপক খাডকার বাসভবনেও বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে।

নেপালি কংগ্রেসের সদরদপ্তরেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

কাঠমান্ডুতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চেষ্টা করলেও বলপ্রয়োগ করছে না। লাউডস্পিকারে তারা বিক্ষোভকারীদের ঘরে ফিরে যেতে বলার সময় বিক্ষোভকারীদের দিক থেকে ‘সরকারে থাকা খুনিদের সাজা দাও, শিশু হত্যা বন্ধ করো’ স্লোগান শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা ও দুর্নীতি থেকে সরে বিক্ষোভকারীদের ক্ষোভ এখন কার্যত প্রধানমন্ত্রী ওলির সরকারের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে ওলির জনপ্রিয়তা এমনিতেই নামছিল।

সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর বিক্ষোভকারীদের একটা অংশ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে; এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীসহ মন্ত্রিসভার একাধিক সদস্যের পদত্যাগের খবর পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দ্বিতীয় দিনেও উত্তপ্ত নেপাল, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর (ছবিতে দেখুন)

আপডেট সময় ০৩:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫