সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

ধনাঢ্য ব্যবসায়ী নিজেই চালাচ্ছিলেন প্লেন, বিধ্বস্তে মারা গেলেন সপরিবারে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে একটি ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ব্রাজিলিয়ান ব্যবসায়ী লুইজ ক্লদিও গালিয়াজ্জি (৬১), তার স্ত্রী, তিন মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা নিহত হন বলে তার কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে। ঘটনার সময় গালিয়াজ্জিই প্রাইভেট প্লেনটি চালাচ্ছিলেন।

বিবিসি লিখেছে, ছোট উড়োজাহাজটি একটি ভবনের চিমনির সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাড়ি ও দোকানের ওপর ভেঙে পড়ে। উড়োজাহাজে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যান।

সাও পাওলোভিত্তিক কর্পোরেট ফার্ম গালিয়াজ্জি অ্যান্ড অ্যাসোসিয়াদোসের প্রধান নির্বাহী ছিলেন গালিয়াজ্জি।

ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামাদোর কেন্দ্রস্থলের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে একটি বাড়ি, আসবাবপত্রের দোকান ও একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়।

রাজ্যের গভর্নর লেইতে বলেছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

ধনাঢ্য ব্যবসায়ী নিজেই চালাচ্ছিলেন প্লেন, বিধ্বস্তে মারা গেলেন সপরিবারে

আপডেট সময় ১২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪