সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খেয়ে ফেলার অভিযোগে ২৭টি বাবুই পাখির বাসা ভেঙে ছানা ও ডিম ধ্বংস করার দায়ে বাচা মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক। দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া পোপাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মেহেদি হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। গ্রামবাসীর অভিযোগ ছিল, বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির ২৭টি বাসা ভেঙে অনেকগুলো ছানা ও ডিম ধ্বংস করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ২৯টি মৃত ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পেয়েছি।”

তিনি আরও জানান, “অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করেছেন। তাঁর দাবি, বাবুই পাখি খেতের ধান খেয়ে ফেলছিল বলেই তিনি এই জঘন্য কাজ করেছেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১৩-এর ৩৮ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

অভিযানকালে উপস্থিত নেচার কনজারভেশন অ্যালায়েন্সের সভাপতি ছিদ্দিকুর রহমান রাব্বি বলেন, যে তালগাছ থেকে বাসাগুলো ভাঙা হয়েছে, সেটি বাচা মিয়ার বাড়ি থেকে অনেক দূরে ছিল। গ্রামবাসীরা নিষেধ করা সত্ত্বেও তিনি শোনেননি। অথচ বাবুই পাখি খেতের ক্ষতিকর পোকামাকড় খেয়ে মূলত কৃষকের উপকারই করে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড

আপডেট সময় ১২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬