সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

নওগাঁয় তাপমাত্রা নামলো ৬ ডিগ্রির ঘরে, যা দেশের সর্বনিম্ন

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন পারদ।

অথচ গত মঙ্গলবারও এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। দিনের বেলাতেও অনেক সময় সূর্যের দেখা মিলছে না, ফলে ঘন মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রাস্তাঘাটে ছোট-বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

নওগাঁয় তাপমাত্রা নামলো ৬ ডিগ্রির ঘরে, যা দেশের সর্বনিম্ন

আপডেট সময় ১১:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬