সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নতুন মুভিতে অভিনয় করবেন মেধা শঙ্কর

‘টুয়েলফথ ফেল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী মেধা শঙ্কর আবারও ফিরছেন বড় পর্দায়। অভিনয় দক্ষতা দিয়ে প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করেছেন মেধা। এবার লক্ষণ উতেকরের পরিচালনায় একটি নতুন কমেডি মুভিতে অভিনয় করতে চলেছেন এই সুন্দরী।

নতুন এই মুভির নাম ও কাহিনির বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে জানা যায়, ছবিটিতে মেধার বিপরীতে অভিনয় করেছেন সানি কৌশল। রাজস্থানের বিকানেরে প্রায় দুই মাস ধরে চলেছে ছবির শুটিং এবং মেধা এই সপ্তাহের শুরুতেই তার অংশের শুটিং সম্পন্ন করেছেন।

এই চলচ্চিত্রটি মেধার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করতে চলেছে বলে ধারণা করছেন সিনে-বিশ্লেষকরা। আগের সিনেমার তুলনায় এবার তিনি একেবারে নতুন ও আধুনিক চরিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটিতে তার শহুরে লুক ও অভিনয়ের নতুন দিক দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলফথ ফেল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে অভিনয় করেছিলেন মেধা শঙ্কর। ২০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করে। এবার নতুন সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের মুগ্ধ করার অপেক্ষায় মেধা শঙ্কর। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নতুন এই ছবির জন্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

নতুন মুভিতে অভিনয় করবেন মেধা শঙ্কর

আপডেট সময় ০৩:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫