সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

নতুন সচিব পেয়েছে শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৮ আগস্ট) তাদের এসব মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রেহানা পারভীনকে বদলি করে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রেহানা পারভীনই শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব।

পানিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আপত্তির মুখে গত ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। ওই দিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান গতকাল রবিবার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছেন। আর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন গত ৪ আগস্ট অবসরে যান।

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আপডেট সময় ১২:৪০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫