সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১ম টেস্টে নিউজিল্যান্ড ৮ উইকেটে বিধ্বস্ত করেছে ভারতকে

নিউজিল্যান্ড ৮ উইকেটে বিধ্বস্ত করল ভারতকে। কিউইদের টার্গেট ছিল মাত্র ১০৭ রান। সহজ লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল সফরকারী দল।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটে নেমে ভয়াবহ ব্যর্থতায় ৪৬ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ৪০২ রান তোলে কিউইবাহিনী। দ্বিতীয় ইনিংসে নেমে বড় লক্ষ্যের আভাস দিয়ে ৪৬২ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। লক্ষ্যতাড়ায় নেমে ২৭.৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে কেবল চার বল খেলার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টির হানায় থেমে যায় লড়াই। শেষদিনে ব্যাটে নেমে দ্বিতীয় বলে উইকেট হারায় নিউজিল্যান্ড। টম ল্যাথামকে শূন্য রানে ফেরান জাসপ্রীত বুমরাহ। ১২.৩ ওভারে ডেভন কনওয়েকে দ্বিতীয় শিকার বানান ভারত পেসার। ৩৯ বলে ১৭ রান করেন কনওয়ে। উইল ইয়ং ও রাচীন রবীন্দ্র জুটি কিউইদের জয় নিশ্চিত করে। ইয়ং ৪৬ রানে এবং রাচিন ৩৯ রানে অপরাজিত থাকেন।

বেঙ্গালুরু টেস্টের প্রথমদিন ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনে খেলা গড়ালে ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রউর্ক ঝড়ে বিধ্বস্ত হয় ভারত। ৪৬ রানে থামে স্বাগতিক ইনিংস। হেনরি ৫টি এবং উইলিয়াম ৪টি করে উইকেট নেন।

জবাবে রাচীনের ১৩৪ রান, কনওয়ের ৯১ এবং টিম সাউদির ৬৫ রানে প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ৩৫৬ রানে পিছিয়ে থেকে নেমে ৪৬২ রান তুলে থামে। ১৫০ রান করেন সরফরাজ, পান্ট করেন ৯৯ রান। রোহিত শর্মা ৫২, কোহলি ৭০ এবং জয়সওয়াল ৩৫ রান করেন।

দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রউর্ক। এজাজ প্যাটেল নেন দুটি উইকেট।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

১ম টেস্টে নিউজিল্যান্ড ৮ উইকেটে বিধ্বস্ত করেছে ভারতকে

আপডেট সময় ০২:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪