নিম্নচাপ তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা? সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এই লঘুচাপটি সর্বোচ্চ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় পরিণত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আগামী ১২ ঘণ্টার মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে।

ড. আবুল কালাম আরও বলেন, এখন মনসুন পিরিয়ড চলছে। মৌসুমী বায়ু থাকা অবস্থায় সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকে না।

যদি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় তবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্য দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ দেশজুড়ে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

নিম্নচাপ তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা? সারাদেশে ভারী বৃষ্টির আভাস

আপডেট সময় ০২:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫