সংবাদ শিরোনাম ::

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স ১৮ বছর পূর্ণ হলে ভোটার হওয়া যাবে। এই সংশোধনী এনে ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এর অনুমোদন দেওয়া হয়।

পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকের এ তথ্য জানান।

বর্তমানে প্রতি বছর ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয় তারা পরবর্তী জানুয়ারি মাসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে

আপডেট সময় ০৪:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫