সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার নিয়োজিত থাকার আশ্বাস দিয়েছেন। প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়ালফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে সব থেকে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি কেন্দ্রে ১৩ জনের মধ্যে ৪ জনের কাছে অস্ত্র থাকবে। এছাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তার জন্যও একজন থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

আনসারকে দেশের সর্ববৃহৎ বাহিনী উল্লেখ করে তিনি বলেন, এই বাহিনীর যাতায়াত, চিকিৎসার ভোগান্তি লাঘবে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থের পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতির সেবায় নিয়োজিত থাকেন। তাই বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনের মানোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় অঙ্গীকারের অংশ।

এরই অংশ হিসেবে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। যার মধ্যে রয়েছে ৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪২ আসন বিশিষ্ট ৪টি বড় বাস, ২৪ আসন বিশিষ্ট ২টি মিনি বাস এবং ২টি অ্যাম্বুলেন্স।

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫