সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না গিয়ে নিজ নিজ স্থানে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। তা ছাড়া বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সব বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে থাকার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

সব বাংলাদেশি নাগরিকদের অর্থাৎ নেপালে আসা যাত্রীদেরও বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত নেপালে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তা ছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁরা হলেন- মি. সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।

রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে পি শর্মা অলি। এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আপডেট সময় ০৪:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫