সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

নৈরাজ্যের আশঙ্কা, সারা দেশে ‘বিশেষ সতর্কতা’

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)। এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী ১১ দিন বিশেষ সতর্কতা জারি করেছে। এ অবস্থায় বিশেষ অভিযানসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখার এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এসব তথ্য জানানো হয়। কেউ অনভিপ্রেত কোনো ঘটনার আশঙ্কা করলে তা পুলিশকে জানাতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহভাজন ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের পাশ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মোবাইল পেট্রোল জোরদার করা এবং গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে।

পুলিশের বিশেষ শাখা ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময় বিশেষ গুরুত্বপূর্ণ।

এতে বলা হয়, এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে।

চিঠিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হলো।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

নৈরাজ্যের আশঙ্কা, সারা দেশে ‘বিশেষ সতর্কতা’

আপডেট সময় ০১:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫