সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পঞ্চগড়ে টানা ৩ দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

পঞ্চগড়ে টানা ৩ দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে (ফাইল ছবি)

পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমেছে। বেড়েছে শীতের তীব্রতা। সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার ও রোববার রেকর্ড হয়েছিল সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা।

উত্তরের এই শীতপ্রবণ এলাকায় রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘনকুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর ঘনকুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সাথে কমতে থাকে ঠান্ডার অনুভূতি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

পঞ্চগড়ে টানা ৩ দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

আপডেট সময় ০৪:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫