সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

পঞ্চগড়ে তীব্র শীত, আবার তাপমাত্রা নামলো ৮ এর নিচে

উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতে জাঁকিয়ে পড়েছে শীত। দ্বিতীয়বারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলাটির ওপর দিয়ে। আজ রোববার সকাল ৬টায় প্রাথমিকভাবে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ রেকর্ড করেছে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস।

সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি। এর আগে ১০ জানুয়ারি চলতি শীত মৌসুমের প্রথম দফায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়।

এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাথর ও বালু শ্রমিকরা করতোয়া নদীতে বরফশীতল পানিতে নামতে পারছে না।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

পঞ্চগড়ে তীব্র শীত, আবার তাপমাত্রা নামলো ৮ এর নিচে

আপডেট সময় ১২:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫