সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

পরিবেশ উপদেষ্টা: ঢাকার বায়ুদূষণ রোধে কয়েকটি সংস্থা একযোগে অভিযানে নামছে

রাজধানী ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ রোধে অভিযানে অংশ নেবে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: আজ রবিবার (২নভেম্বর) রাজধানীর পানি ভবনে ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার বায়ুদূষণ রোধে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার এলাকার কোনো অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবন নির্মাণ বা মেরামতকাজ ঢেকে রেখে করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  বিভিন্ন উদ্যানে ঝরাপাতা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে। ময়লা-আবর্জনা পুড়িয়ে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, নগরের রাস্তার মাঝখানের বিভাজকে বৃক্ষ ও লতাগুল্ম রোপণ করা হবে যাতে দূষণ শোষণে সহায়তা করে। পাশাপাশি সিটি কর্পোরেশন নিয়মিত পানি ছিটানোর মাধ্যমে রাস্তার ধুলা নিয়ন্ত্রণে রাখবে। উপদেষ্টা জানান, বায়ুদূষণ রোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী; বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

পরিবেশ উপদেষ্টা: ঢাকার বায়ুদূষণ রোধে কয়েকটি সংস্থা একযোগে অভিযানে নামছে

আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫