সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

পরিবেশ দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর নাম ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ২০২২ সালের এপ্রিলে পরিবেশ অধিদপ্তরের গৃহীত ‘সুনাম রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করার’ সিদ্ধান্তকে বেআইনি ও বাতিল ঘোষণা করেন আদালত।

বুধবার (৪ মার্চ) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহমেদ।

আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০২২ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে তাদের নাম মিডিয়ায় প্রকাশ করা হবে না। পত্রিকায় এ প্রতিবেদন প্রকাশিত হলে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ১৩ জুন অধিদপ্তরের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানাতে রুল জারি করেন আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় ০৩:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬