সংবাদ শিরোনাম ::
Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন Logo শ্রমিকরাই মূলত দেশ গড়ার কারিগর: ড. মঈন খান

পরিবেশ দূষণের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামে বিশেষ অভিযান, জব্দ-জরিমানা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার (২৬ অগাস্ট) পরিবেশ অধিদপ্তর একযোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। ঢাকা, চট্টগ্রামে বায়ু দূষণসহ পরিবেশ দূষণের দায়ে বেশ কয়েক ব্যক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, দূষণকারী উপকরণ জব্দ করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে:

“পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে ৩৪টি ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী মোট ৪১ লক্ষ ৭৭ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে।

ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ১০টি ডিজেল চালিত বাস ও ট্রাকের গ্যাসীয় নিঃসরণমাত্রা স্মোক অপাসিটি মিটার দ্বারা পরিমাপ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ০৫টি মামলা দায়ের করা হয়। এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা গবেষণাগারের জুনিয়র কেমিস্ট মোঃ মাহবুর রহমান। এসময় পুলিশ বাহিনী এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা সংঘটিত বায়ুদূষণের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের দায়ে দুইটি মামলায় মোট ২০ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খন্দকার গৌরব মুস্তাফা।

একই দিনে ঢাকায় বিআরটিএ’র সাথে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ১০টি মামলা দায়ের এবং একটি গাড়ি ডাম্পিং করা হয়। এ কোর্ট পরিচালনা করেন বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।

এছাড়া, নারায়ণগঞ্জ জেলার আড্ডা, কামদাল, বারপাড়া ও বন্দরে পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম অভিযান পরিচালনা করে। সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন। দূষণকারী প্রতিষ্ঠান ইয়াং ইউয়ান কোং লিমিটেড এর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও এইচ টি ক্যাবল জব্দ করা হয়। পাশাপাশি, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না করা পর্যন্ত কারখানা পরিচালনা না করার শর্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মুচলেকা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ রোধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান

পরিবেশ দূষণের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামে বিশেষ অভিযান, জব্দ-জরিমানা

আপডেট সময় ০৬:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫