সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন
সারাদেশে পরিবেশ দূষণবিরোধী অভিযান চলমান

পরিবেশ দূষণে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা, ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 

পরিবেশ দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর বিশেষ অভিযান চালাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) অভিযানে মোট ৬ লাখ ৫২ হাজার টাকা জরিমানা, ২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার ৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে জানানো হয়:

“বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ কুড়িগ্রাম ও নেত্রকোণা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে দুটি মামলার মাধ্যমে ২ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

ঢাকার সাভারে টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ুদূষণের দায়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনটি মামলার মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়।

মুন্সীগঞ্জের মুক্তারপুরে একটি সিমেন্ট কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক মামলায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

রমনায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩,০০০ টাকা জরিমানা আদায় এবং ১৫ জন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী, নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে সিরাজগঞ্জ ও ঢাকার পল্টন, মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মিরপুর ও চকবাজার এলাকায় চারটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে আটটি মামলার মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

সাভারে চারকোল কারখানার বিরুদ্ধে অভিযানে দুটি মামলা করা হয়। দুটি কারখানা উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কুমিল্লা, গাজীপুর, নওগাঁ ও সাভারে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটটি মামলার মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩,৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে দুটি যানবাহনের চালককে ৪০০ টাকা জরিমানা এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

সারাদেশে পরিবেশ দূষণবিরোধী অভিযান চলমান

পরিবেশ দূষণে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা, ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 

আপডেট সময় ০২:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫