সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

পরীমণির নামে পশ্চিমবঙ্গে নির্মিত হচ্ছে সিনেমা

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকার মধ্যে অন্যতম হলো পরীমণি। এবার তার নামেই ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’। তবে বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি এক প্রতিবেদনে ‘পরীমণি’ সিনেমার বিষয়টি সামনে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘পরীমণি’।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে’র পরিচালনায় এতে মূলত একটি ভয়াবহ অতিপ্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরবে।

সিনেমার কেন্দ্রে রয়েছে ‘পরী’ নামের এক কিশোরী। যার জীবন একদিকে যেমন সাধারণ অন্যদিকে তেমনি লুকিয়ে আছে এক জটিল অতীত। সেখানে জড়িয়ে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়।

পরিচালক সৌভিক দে বলেন, ‘প্রথমে ‘পরীমণি’ ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। কিন্তু ধীরে ধীরে কাজের সময় বুঝলাম, এটি শুধু ভয় নয় বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, যা আমরা বুঝতেও পারি না। আমরা চাই, এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।

জানা গেঝে, তনুশ্রী চক্রবর্তী সিনেমাটিতে ‘পরী’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

পরীমণির নামে পশ্চিমবঙ্গে নির্মিত হচ্ছে সিনেমা

আপডেট সময় ০৫:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫