সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

পাকিস্তানের লাহোরের ব্যস্ত রাস্তায় একটি পোষা সিংহ এক মহিলা এবং দুই শিশুকে তাড়া করছে, এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নাটকীয় ফুটেজে দেখা যাচ্ছে, সিংহটি দেয়াল লাফিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। বিষয়টি নিশ্চিতও করেছে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, এক নারী বাজারের ব্যাগ হাতে হেঁটে যাওয়ার সময় সিংহটি তার পেছনে ছুটে আসে। একপর্যায়ে সিংহটি তার পিঠে লাফিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়।

পুলিশি প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত নারীর স্বামীর ভাষ্য অনুযায়ী, সিংহটি পরে তাদের পাঁচ ও সাত বছর বয়মি দুই সন্তানের ওপর হামলা চালায় এবং তাদের মুখ ও হাতে আঁচড় দেয়। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সিংহটির মালিকরা ঘটনাস্থলে ছুটে এলেও তারা ‘আনন্দিত হয়ে’ তাদের সিংহকে পথচারীদের আক্রমণ করতে দেখে হাসছিল।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অপারেশনস অফিস জানিয়েছে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সিংহটিকে তাদের সঙ্গে নিয়ে যায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ১১ মাস বয়সী পুরুষ সিংহটিকেও জব্দ করেছে পুলিশ। সেটিকে একটি বন্যপ্রাণী পার্কে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং সিংহ পালার অনুমতি দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবে বিদেশী প্রাণী, বিশেষ করে সিংহ, ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে, লাহোরের অন্য এক এলাকায় একটি প্রাপ্তবয়স্ক সিংহ তার ঘের থেকে পালিয়ে যায়, যা বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে। পরে একজন নিরাপত্তারক্ষী তাকে গুলি করে হত্যা করে।

এই ঘটনাটি প্রাদেশিক সরকারকে সিংহ ক্রয়-বিক্রয়, প্রজনন এবং মালিকানা নিয়ন্ত্রণের জন্য নতুন আইন পাস করতে বাধ্য করে। আইন অনুযায়ী, আবাসিক এলাকায় রাখা নিষিদ্ধ প্রাণীদের জন্য মালিকদের লাইসেন্স নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Shuvo

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

আপডেট সময় ০৭:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫