সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

পাকিস্তানে এবারের বর্ষা মৌসুম: সর্বশেষ ৪ পর্যটকসহ এখন পর্যন্ত ২২১ প্রাণহানি  

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় অন্তত চারজন পর্যটকের মৃত্যু হয়েছে, দুইজন আহত হয়েছেন এবং আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার অঞ্চলটির ডায়ামার জেলার বাবুসার এলাকায় এসব ঘটনা ঘটে, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

এই নিয়ে চলতি বর্ষা মৌসুমে পাকিস্তানে আকস্মিক বন্যা এবং বর্ষাজনিত অন্যান্য কারণে প্রাণহানির সংখ্যা ২২১ এ দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে ৭৭ জন পুরুষ, ৪০ জন মহিলা এবং ১০৪ জন শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ, মারা গেছেন ১৩৫ জন মানুষ। মঙ্গলবার (২২ ‍জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা বলেছে, পাহাড়ি অঞ্চলে নতুন করে মেঘ ভাঙনের ফলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর এ কারণে হতাহত হয়েছে দুই শতাধিক মানুষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় দুই পুরুষ এবং তিন শিশু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৯২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঞ্জাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ, যেখানে ১৩৫ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৪৭০ জন।

প্রতিবেদন বলছে, খাইবার পাখতুনখোয়ায় প্রদেশে প্রাণ গেছে ৪০ জনের এবং আহত হয়েছেন ৬৯ জন। সিন্ধুতে ২২ জন নিহত এবং ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলুচিস্তানে ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আর আজাদ কাশ্মীরে একজনের মৃত্যু এবং ছয়জন আহত হয়েছেন। এছাড়া গিলগিট-বালতিস্তানে তিনজন আর ইসলামাবাদে একজনের মৃত্যু হয়েছে।

এনডিএমএ রিপোর্টে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫টি বাড়ি ধসে পড়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে, ৮০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ২০০টি গবাদি পশু হারিয়ে গেছে।

সম্পত্তির ক্ষতির দিক থেকে, পাঞ্জাবে ১৬৮টি ও কেপিতে ১৪২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে ৭৮টি। এছাড়া সিন্ধুতে ৫৪টি আংশিক এবং ৩৩টি সম্পূর্ণ ধসে পড়েছে। বেলুচিস্তানে ৫৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ৮টি বাড়ি।

গিলগিট-বালতিস্তানে ৭১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৬টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আজাদ কাশ্মীরে ৭৫টি আংশিকভাবে ভেঙে পড়েছে এবং ১৭টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইসলামাবাদে ৩৫টি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে এবং একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

পাকিস্তানে এবারের বর্ষা মৌসুম: সর্বশেষ ৪ পর্যটকসহ এখন পর্যন্ত ২২১ প্রাণহানি  

আপডেট সময় ০২:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫