সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ হামলাকারী নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গিদের হাতে জিম্মি ট্রেন থেকে দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় পরিচালিত অভিযানে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বরাতে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (১২ মার্চ) এক সামরিক বাহিনীর বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে সর্বশেষ ‘জঙ্গিকে’ নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

জিও নিউজ বলছে, সামরিক বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেসে থাকা ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং ২৭ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছে তা এখনও অজানা। নিরাপত্তা সূত্র জানিয়েছে, অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত ট্রেনে হামলা চালায় বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা। ট্রেনটিতে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করে। এক বিবৃতিতে বেলুচিস্তানের স্বাধীনতাকামী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলা দায় স্বীকার করে।

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ হামলাকারী নিহত

আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫