সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

পাকিস্তানে হামলায় যা বলছেন ভারতীয় সিনেতারকারা

পাকিস্তান হামলায় যা বলছেন ভারতীয় তারকারা

কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। অপারেশন সিঁদুর’ নামে অভিযান পরিচালনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও।

ভারতের এই হামলায় যেখানে চিন্তিত এখন গোটা বিশ্ব, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।

অপারেশন সিঁদুরের খবরে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয় হিন্দু, জয় মহাকাল।’ অভিনেতা আল্লু অর্জুন ভারতীয় সেনার জয়জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দ কী সেনা। ভারত মাতা কী জয়।’

অভিনেত্রী কঙ্গনা রানাউত পেহেলগাম এর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে অপারেশন সিঁদুরকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন “তারা বলেছিল ‘মোদিকে বলে দিও’। আর মোদিই এবার তাদের বুঝিয়ে দিলেন।”

অন্য আরেকটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, “যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাদের রক্ষা করেন।
আমাদের সেনাবাহিনীর জন্য রইল সুরক্ষা ও সাফল্যের প্রার্থনা।”

পরিচালক মধুর ভান্ডারকরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’ অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘এক দেশ, এক মিশন। অভিনেত্রী রাকুল প্রীত সিং লিখেছেন, ‘ভারত মাতার জয়।’

দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে দক্ষিণের চিরঞ্জীবীরা। এমনকি রজনীকান্তও সাফ জানিয়ে দিলেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

পাকিস্তানে হামলায় যা বলছেন ভারতীয় সিনেতারকারা

আপডেট সময় ০৩:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫