সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

পায়রা বন্দরের কাছে কয়লাবাহী জাহাজে লাফিয়ে উঠলো ইলিশের ঝাঁক, জমা হলো ৩ মণ!

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল পেরিয়ে গভীর সমুদ্রে প্রবেশের পর এক লাইটার জাহাজে দেখা গেছে এক অপ্রত্যাশিত দৃশ্য। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে ফিরছিল কয়লাবাহী ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ জাহাজটি। বন্দরের প্রথম বয়া থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে হঠাৎ করেই জাহাজের ডেকে একের পর এক লাফিয়ে উঠতে থাকে ছোট আকারের ইলিশ।

জাহাজে থাকা প্রকৌশলী রবিউল হোসেন দ্রুতই এই বিরল দৃশ্যটি মোবাইলে ধারণ করেন—মাত্র দশ সেকেন্ডের সেই ভিডিওর দৃশ্যই পরে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ক্রুরা জানান, দুই পাশ ঘেঁষে আচমকা মাছ লাফাতে শুরু করায় তারা হতভম্ব হয়ে পড়েন। কিছুক্ষণ ডেকজুড়ে ছুটোছুটি করার পর প্রায় তিন মণ মতো ইলিশ তারা সংগ্রহ করতে সক্ষম হন। বাকি মাছগুলো আবার সাগরে পড়ে যায়।

জাহাজের নাবিকদের ভাষায়, এত বছরের সমুদ্রযাত্রায় এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

পায়রা বন্দরের কাছে কয়লাবাহী জাহাজে লাফিয়ে উঠলো ইলিশের ঝাঁক, জমা হলো ৩ মণ!

আপডেট সময় ০৩:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫