দেশের পার্বত্য অঞ্চলের নদীগুলো রক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে “পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০২৫”।
আগামী ৫ ও ৬ ডিসেম্বর খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই সম্মিলন।
সম্মিলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এর সভাপতিত্বে সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, নদী গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
সম্মিলনে স্বাগত বক্তব্য রাখবেন , বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
পার্বত্য নদী রক্ষা সম্মিলনের আয়োজন করেছে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো), নদী গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল।
নদী রক্ষা সম্মিলনের সহযোগিতায় রয়েছে, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, গার্ডেনিং বাংলাদেশ, হালদা নদী রক্ষা কমিটি, মিশন গ্রিন বাংলাদেশ, গ্রীন ভয়েস, ব্রাইর্টাস, ওয়েবি ফাউন্ডেশন।
সম্মিলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও প্রকৃতিবার্তা (prokritibarta.com)।
পরিবেশবান্ধব বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের নদী গবেষক, পরিবেশবিদ, নীতিনির্ধারক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নিবেন।
জোবায়ের আহমেদ 




















