সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

পুকুরে ফেলে ৮ কুকুরছানাকে হত্যার ঘটনায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ চত্বরের ৮ কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ঈশ্বরদী থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর রাতেই নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়।

থানার ওসি আ স ম আব্দুন নূর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় মামলা হয়েছে। এতে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান একমাত্র আসামি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে জনৈক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হবে।

মামলার বাদী প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ঘটনাটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারও এমন নিন্দনীয় ঘটনার বিষয়ে পদক্ষেপ নিতে ফোন করেন। এ ধরনের অমানবিক কাজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। প্রাণি হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারীর স্বামী ও ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবারই গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মঙ্গলবার বিকেলে কোয়ার্টার খালি করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউএনওর বাসভবনের এক কোণায় আশ্রয় নিয়েছিল টম নামের একটি মা কুকুর। এক সপ্তাহ আগে সে আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকালে ছানাগুলো না পেয়ে ছুটোছুটি করতে দেখা যায় তাকে। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন- অভিযুক্ত নিশি জীবন্ত কুকুরছানাগুলোকে বস্তায় বেঁধে রবিবার রাতের কোনো এক সময়ে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। সোমবার সকালে বাচ্চাগুলোর মরদেহ পাওয়া যায়। দুপুরে সেগুলো ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

পুকুরে ফেলে ৮ কুকুরছানাকে হত্যার ঘটনায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫