সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পৌষের মাঝামাঝি শীতে কাঁপছে ঢাকা, উত্তর পশ্চিমের সব জনপদ

পৌষের মাঝামাঝি এসে দেশজুড়ে শুরু হয়েছে শীতের দাপট। সাধারণত গরমের এলাকা ঢাকাতেও শীত অনুভূত হচ্ছে বেশ ভালোভাবেই।  ঘন কুয়াশা আর উত্তুরে হাওয়ায় শীত তার আসল রূপ দেখাচ্ছে। হাড়কাঁপানো শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা এখন চরমে।

প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো। বিশেষ করে উত্তরের রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, পঞ্চগড় ও নীলফামারীতে প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা ঠান্ডায় বেশি কষ্ট পাচ্ছেন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। গতকাল শনিবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বজায় থাকতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গল ও বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। আগামী বুধবার পর্যন্ত সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে গতকাল সকালে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পৌষের মাঝামাঝি শীতে কাঁপছে ঢাকা, উত্তর পশ্চিমের সব জনপদ

আপডেট সময় ১২:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫