সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

প্রকৃতিবার্তা ডটকম: সময়ের রথে প্রকৃতির পথে

মাথার ওপরের বিশাল, উদার, স্নিগ্ধ-সুনির্মল আকাশ এখন আর নিরাপদ নয়। ওজন স্তরে ছিদ্র, এসিড বৃষ্টির ভয়াবহতা, আর লাগামহীন দূষণ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের চারপাশের প্রকৃতিকে। জমিনের নিচে হারিয়ে যাচ্ছে উর্বর মাটি, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। চলমান এই বিপর্যয় থামানো না গেলে অদূর ভবিষ্যতে পৃথিবীর বহু অঞ্চল হারিয়ে যাবে নোনাজলে।

পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বুকভরে নিঃশ্বাস নেওয়ার দিনও হয়ে উঠছে বিলাসিতা। “পানির অপর নাম জীবন”— একসময় হয়তো এই বাক্যটিও হয়ে উঠবে নিছকই স্মৃতিময় বাণী। দখল আর রাসায়নিক বর্জ্যে ক্ষতবিক্ষত নদীগুলো পথ হারিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। নদী ও বালুখেকোদের দৌরাত্ম্যে হারিয়ে গেছে অনেক জলধারা। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়ায় বহু এলাকায় শুকনো মৌসুমে টিউবওয়েল থেকে পানি উঠছে না। নির্বিচারে গাছ কাটা ও বন্যপ্রাণী নিধনে ভারসাম্যহীন হয়ে পড়ছে প্রাকৃতিক প্রতিবেশ। শব্দদূষণের ভয়াবহতা গড়ে তুলছে অসুস্থ, ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত এক প্রজন্ম।

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ইমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আর সেই মহৎ লক্ষ্যকে সামনে রেখেই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডের অংশ হিসেবে ২০২৪ সালের ৫ জুন যাত্রা শুরু করে প্রকৃতিবার্তা ডটকম (prokritibarta.com) একটি অনলাইন পোর্টাল, যার স্লোগান ‘সংবাদ ও জীবন’। প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও জলবায়ু সংকটের খবরকে প্রধান্য দিয়ে আমরা পরিবেশন করি জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ, খেলা, বিনোদন, লাইফস্টাইল, সাহিত্য-সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, ধর্ম ও ভ্রমণ বিষয়ক নানা প্রতিবেদন।

প্রকৃতি-পরিবেশের মুখপত্র হয়ে প্রকৃতিবার্তা ডটকম (prokritibarta.com) বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে চলেছে। আমরা কেবল পরিবেশ, জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাবই তুলে ধরি না, বরং সচেতন মানুষের জীবনঘনিষ্ঠ সব খবরকে সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রকাশ করি সর্বশেষ তথ্য, জাতীয় গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক ঘটনাবলি। চটকদার শিরোনামের বদলে আমরা গুরুত্ব দিই সত্য ও তথ্যের নিরেট ভিত্তিতে।

প্রকৃতিবার্তা ডটকম (prokritibarta.com) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও প্রকৃতিপ্রেমীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আবারও প্রাণোচ্ছ্বল হয়ে উঠুক প্রকৃতি, ফিরে আসুক জীবনের সুস্থতা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন—এই হোক আমাদের অকুণ্ঠ শুভকামনা।

সম্পাদক ও প্রকাশক, প্রকৃতিবার্তা ডটকম

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

প্রকৃতিবার্তা ডটকম: সময়ের রথে প্রকৃতির পথে

আপডেট সময় ১২:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫