সংবাদ শিরোনাম ::

প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘নগরে পানি ব্যবস্থাপনা’

বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ সুপেয় পানি। গাঙ্গেয়-ব্রহ্মপুত্র অববাহিকার এই বদ্বীপের বুক চিরে প্রবাহমান নদ-নদীগুলো সময়ের পরিক্রমায় দখল-দূষণ এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে। অনিবার্য পরিণতি হিসেবে বিশুদ্ধ পানির সংকটে এখন পুরো দেশ।

আজকাল শহরে সরবরাহকৃত পানিতে গোসল, থালাবাসন-কাপড় ধোয়াসহ অন্যান্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা যায়। অধিকাংশ সময় পাওয়া যায় ময়লা, পোকামাকড়, জীবাণু এবং দুর্গন্ধযুক্ত পানি।

এই পরিস্থিতিতে সংকট মোকাবিলায় প্রয়োজন পানির সঠিক ব্যবস্থাপনা। সুষ্ঠু পানি ব্যবস্থাপনা নগরবাসীদের জন্য নিরবিচ্ছিন্ন মানসম্মত পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানির যথোপযুক্ত ব্যবস্থাপনাকে নির্দেশ করে।

বিপুল জনসংখ্যার নগরগুলোতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং প্রক্রিয়া। নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা যুগোপযোগি না থাকার কারনে সৃষ্টি হয় চরম নাগরিক দুর্ভোগ।

আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজন আধুনিক ব্যবস্থাপনা। সংকটময় এই সময়ে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং ব্যক্তি পর্যায়ে পানির টেকসই ব্যবস্থাপনা ও ব্যবহার করতে পারলে নিশ্চিত হবে সবার জন্য নিরাপদ পানি।

মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’-এর এবারের পর্ব ‘নগরে পানি ব্যবস্থাপনা’। এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে থাকবেন ওয়াটার এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।

‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটি দেখবেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১০:১৫ মিনিটে, শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১:০৫ মিনিটে এবং রবিবার ভোর ৫:৩০ মিনিটে, শুধুমাত্র চ্যানেল আই’তে।

আপলোডকারীর তথ্য

Shuvo

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘নগরে পানি ব্যবস্থাপনা’

আপডেট সময় ০৪:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫