সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘ভূমিকম্প ও আমাদের প্রস্তুতি’

ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ টেকটোনিক প্লেটের ওপরে । বিগত প্রায় ৪০০ বছর ধরে ইন্ডিয়ান-বার্মা প্লেটে শক্তি সঞ্চিত হচ্ছে। এই শক্তি মুক্ত হলে ৮.২-৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হতে পারে। বাংলাদেশে ভূমিকম্পের উৎস দুটির একটি হলো ইন্দো-বার্মা সাবডাকশন জোন যা দেশের দক্ষিণ-পূর্ব এলাকা পর্যন্ত বিস্তুত। অপরটি উত্তরাঞ্চলীয় ডাউকি ফল্ট জোন যা হিমালয়ের পাদদেশের নিকটবর্তী।

এতদিন কেবল আশঙ্কার কথা বলা হলেও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভূমিকম্প সংঘটিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটেও ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে, যার কেন্দ্র নরসিংদী জেলার শিবপুরে। ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, এই ১৩ দিনে দেশে মোট ৭ বার ভূমিকম্প হয়েছে।

এগুলোর মধ্যে গত ২১ নভেম্বর কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

দুই সপ্তায় ঘটা ভূমিকম্পগুলোর পাঁচটির কেন্দ্রই নরসিংদী, যার অবস্থান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর ঢাকার কাছেই

ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ বিশ্বের ২০টি শহরের মধ্যে ঢাকা অন্যতম। ঢাকার অধিকাংশ অবকাঠামো এবং স্থাপনা ভূমিকম্পসহনীয় বিল্ডিং কোড অনুসারে নির্মিত নয়। ফলে নিকটবর্তী অঞ্চলে তীব্রমাত্রার ভূমিকম্পে ঢাকায় বড়জোর ২০ শতাংশ ভবন টিকে থাকতে পারে। বিদ্যুৎ-গ্যাসের মত ইউটিলিটি সমূহের অপরিকল্পিত সংযোগের ফলে হতে পারে ভয়াবহ দুর্যোগ। যে প্রলয়ঙ্করী ধ্বংসলীলা সংঘটিত হবে তা পৃথিবীর অন্যান্য সকল প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে যেতে পারে।

ঘনবসতিতে পূর্ণ ঢাকার কিছু কিছু অঞ্চলে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনাও দুঃসাধ্য হয়ে পড়বে। তাই সম্ভাব্য সংকট মোকাবেলায় রাষ্ট্রীয়ভাবে জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ আবশ্যক।

মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’-এর এবারের পর্ব- ‘ভূমিকম্প ও আমাদের প্রস্তুতি’। এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে থাকবেন সলিডার সুইস-এর সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহামমদ আমানউল্লাহ

‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটি দেখবেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০:১৫ মিনিটে, শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১:০৫ মিনিটে এবং রবিবার ভোর ৫:৩০ মিনিটে, শুধুমাত্র চ্যানেল আই’তে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘ভূমিকম্প ও আমাদের প্রস্তুতি’

আপডেট সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫