সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান

বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও প্রান্তিক মানুষের জীবনে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান-এর হাতে তুলে দেওয়া হলো ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই যৌথভাবে এই পদক প্রদান করে।

অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে রুনা খানের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবার সনদ তুলে দেওয়া হয়।

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান prokritibartaপ্রকৃতি সংরক্ষণ পদক পেলেন ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান prokritibarta

প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫ প্রদান করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, এই পদক আমি হাতে গ্রহণ করেছি কিন্তু পদককে উৎসর্গ করছি আমি এবং আমার প্রতিষ্ঠান যাদের সেবা দিয়ে যাচ্ছে তাদের। পাশাপাশি যাদের সাথে দীর্ঘদিন যাদের সাথে কাজ করছি।

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান prokritibarta

রুনা খান বলেন, মানুষের স্বাস্থ্য ভালো না থাকলে সে কিছুই করতে পারে না। তাই ফ্রেন্ডশিপ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। বন্যা ও খরায় বিপর্যস্ত মানুষের কল্যানে কাজ কর যাচ্ছে প্রতিনিয়ত। ফ্রেন্ডশিপ এর ভাসমান হাসপাতাল নিয়ে তিনি বলেন, বন্যার পানিতে যখন মানুষ যখন দূরের স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে না, তখন ফ্রেন্ডশিপ এর ভাসমান হাসপাতাল মানুষের স্বাস্থ্যসেবা দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, গবেষক, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান

টাঙ্গাইলের করটিয়ার সাংস্কৃতিক ও শিক্ষায় সমৃদ্ধ পরিবারে জন্ম রুনা খানের। বাবা আলিমুর রহমান খান ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত সাধক ও সুফি ভাবধারার মানুষ। ছোটবেলা থেকেই সুর, সাহিত্য, আধ্যাত্মিকতা আর সামাজিক দায়িত্ববোধের এক অদৃশ্য মিশেলে বড় হন রুনা খান। শৈশবে রুনা খানের লেখাপড়া শুরু ফার্ম ভিউ ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর পাঞ্জাবের সেন্ট ডেনিস স্কুল, তারপর কলকাতার লেডি ব্রাবোর্ণ কলেজ থেকে ভ‚গোলে অনার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনের পরের অধ্যায়ে হার্ভার্ড বিজনেস স্কুলের নন-প্রফিট ম্যানেজমেন্ট এবং হার্ভার্ড কেনেডি স্কুলের লিডারশিপ ফর সিস্টেম চেঞ্জ প্রোগ্রাম তাঁকে গড়ে তোলে এক দূরদৃষ্টিসম্পন্ন সামাজিক উদ্যোক্তা হিসেবে।

২০০২ সালে একটি জ্বালানি তেলবাহী জাহাজকে হাসপাতালে রূপান্তরের মাধ্যমে প্রথম ভাসমান হাসপাতালের কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করে ফ্রেন্ডশিপ। আজ সেই ১৮ জনের ছোট্ট প্রতিষ্ঠানটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট হাজার সহকর্মীর পরিবারে। প্রতিবছর ৭৫ লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষভাবে ফ্রেন্ডশিপের সুফল ভোগ করছেন। স্বাস্থ, শিক্ষা, নাগরিক অধিকার, জলবায়ু সহনশীল অবকাঠামো, সৌরগ্রাম, নিরাপদ পানি, দুর্যোগসহনশীল স্কুল, সাইক্লোন সেন্টার মিলিয়ে একটি সমন্বিত জলবায়ু অভিযোজন এবং উন্নয়ন মডেল তৈরি করেছে ফ্রেন্ডশিপ।

উপকূলীয় অঞ্চলে ফ্রেন্ডশিপের ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পে ৬২ কিলোমিটার নদীর তীর জুড়ে দুই শতাধিক হেক্টর জমিতে রোপণ করা হয়েছে লাখো গাছ। যা নদীর বাঁধ বাঁচানোর পাশাপাশি জলবায়ু সহনশীল জীবিকা গড়ে দিয়েছেন এবং জীববৈচিত্র্যকেও পুনরুজ্জীবিত করছে। রুনা খান আটটি বইয়ের লেখক যার মধ্যে ছয়টি শিক্ষা-পদ্ধতিবিষয়ক এবং দুটি শিশুতোষ গল্পগ্রন্থ। তিনি গ্লোবাল ডিগনিটি বাংলাদেশের কান্ট্রি চেয়ার এবং ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের কো-চেয়ার হিসেবে ইউরোপের পাঁচটি দেশের সাথে কাজ করছেন।

রুনা খান রোলেক্স লরিয়েট, অশোকা ফেলো এবং শওয়াব ফাউন্ডেশনের সোশ্যাল উদ্যোক্তা। এছাড়াও তিনি তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য: রোলেক্স অ্যাওয়ার্ডস ফর এন্টারপ্রাইজ (২০০৬), আইডিবি প্রাইজ ফর উইমেনস কনট্রিবিউশন টু ডেভেলপমেন্ট (২০০৮), শওয়াব ফাউন্ডেশন সোশ্যাল এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ড (২০১২), গ্রিন অ্যাওয়ার্ড বাই পজিটিভ প্ল্যানেট (২০১৬)। পরিবেশের নোবেল খ্যাত দি আর্থশট প্রাইজ ২০২৫ জিতে নেয় রুনা খানের ফ্রেন্ডশিপ। ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলের জন্য এই পুরষ্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও পরিবেশকে কেন্দ্র করে তাঁর দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে এ বছর রুনা খান পেয়েছেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’।

উল্লেখ্য, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। ২০১১ সাল থেকে নিয়মিতভাবে ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি, যাতে পরিবেশ রক্ষায় অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও উদ্যোগগুলো জাতীয় স্বীকৃতি পায়।

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান

আপডেট সময় ১১:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫