সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

প্রথমবারের মতো বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য বন্যপ্রাণী গবেষণা অনুদান দেওয়া হবে। চলতি বছর এ খাতে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: এ উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর বন বিভাগে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। সারাদেশ থেকে মোট ৪৬টি গবেষণা প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচিত হয়। নির্বাচিত প্রস্তাবগুলোর ওপর শিক্ষার্থী ও গবেষকরা তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিল। প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। গবেষণা প্রস্তাবের মান, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির। আরও ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞ শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

প্রথমবারের মতো বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

আপডেট সময় ০৫:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫