সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রথমবার বড় পর্দায় আসছেন প্রভা

প্রথমবার বড় পর্দায় আসছেন প্রভা

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। তবে সব ঝামেলা চুকিয়ে নতুন উদ্দ্যমে কাজে ফিরেছেন তিনি। এবার বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করছেন তিনি। একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।

ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। এরই মধ্যে এই সিনেমার একদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। শিগগিরই দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন।

অন্যদিকে, শনিবার (৩০ আগস্ট) থেকে গাজীপুরের হোতাপাড়ায় অংশ নিয়েছেন সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

প্রথম দুই চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা বলেন, এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। সিনেমাটি সেসময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে। অনেক দিন আগেই এই সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।

‘দেনা পাওনা’ ২০২২-২৩ অর্থবছরের সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় দফায় এফডিসিতে শেষ হবে এই সিনেমার চিত্রায়ণ।

অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরের ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা অনুদান পেয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

প্রথমবার বড় পর্দায় আসছেন প্রভা

আপডেট সময় ০৩:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫