সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার : পানিসম্পদ উপদেষ্টা

প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার : পরিবেশ উপদেষ্টা

তিস্তাসহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। আজ বুধবার (২১ অগাস্ট) সকালে সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ ও পানি উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাবো। ভারতের সঙ্গে বন্ধুপ্রতীম সম্পর্ক বজায় রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে যাবে অন্তর্বর্তীকালীন সরকার।’

এর আগে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের নদী রক্ষায় বিশ্ব ব্যাংক আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি।

এরই মধ্যে পরিবেশ অধিদফতরকে দেশের সবচেয়ে দূষিত নদীর তালিকা এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা দিতে বলা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

‘নদী রক্ষায় হাজার কোটি না হলেও ছোট ছোট প্রকল্প নেওয়া হবে’, উল্লেখ করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার : পানিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ০৩:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪