সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

ফিলিপাইনের পর চীনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

ফিলিপাইনের পর এবার চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘রাগাসা’। আগামীকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে আঘাত হানতে পারে টাইফুনটি। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সতর্কতার অংশ হিসেবে গুয়াংডং প্রদেশে ৩ লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে  প্রযুক্তি কেন্দ্র শেনঝেন ও জুহাই শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। চীনের অন্তত ১০টি শহরের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

হংকংয়েও স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। একে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে।  ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী ম্যানিলাসহ দেশটির বিস্তীর্ণ অংশে স্কুল এবং অফিস বন্ধ রাখা হয়েছে।

হংকং আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল তিনটায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে রাগাসা। সুপার টাইফুনটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ চীন সাগর অতিক্রমের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার।

রাগাসার তাণ্ডবে উত্তর ফিলিপাইনে গাছপালা উপড়ে গেছে, ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত করেছে। অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের ঘটনাও ঘটেছে। এমনকি প্রাণহানির খবরও পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

ফিলিপাইনের পর চীনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

আপডেট সময় ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫