সংবাদ শিরোনাম ::

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের মতো প্রভাবশালী পশ্চিমা চার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

আমেরিকা স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে উপস্থিত গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা।

জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর। যুক্তরাজ‍্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ‍্য দিয়ে দেড়শো’র বেশি দেশের প্রত‍্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।’

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।।

জনপ্রিয় সংবাদ

অর্গানিক খাবার কি বেশি পুষ্টিকর?

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

আপডেট সময় ০২:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫