সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

ফুটবল মাঠে ডিম পেড়েছে প্লোভার পাখি , এক মাসের জন্য বন্ধ হলো খেলা

ফুটবল মাঠে ডিম পেড়েছে প্লোভার পাখি , এক মাসের জন্য বন্ধ হলো খেলা। অস্ট্রেলিয়ার এক ফুটবল মাঠে খেলা থেমে গেল স্রেফ একটা পাখির জন্য। বলা ভাল, খেলা এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে ভালোবাসার টানে। মাঠের কেন্দ্রে এসে ডিম পেড়েছে এক সংরক্ষিত প্রজাতির প্লোভার পাখি। ঠিক তখনই মানবিকতার জয় হল। বাচ্চা ফোটার আগ পর্যন্ত কেউ যাতে বিরক্ত না করে, সেজন্য পুরো মাঠ এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কাউন্সিল।

ঘটনাটা ঘটেছে জের্রাবোমবেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে। গত সপ্তাহান্তে যখন ফুটবলাররা ম্যাচ খেলতে মাঠে হাজির হন, তখনই কর্তৃপক্ষ তাদের জানায়— আর এই মাঠে খেলা হবে না। কারণ, কেন্দ্র বৃত্তেই বসেছে এক মা পাখির ডিম। তাই খেলা সরিয়ে নেওয়া হয় পাশের অন্য মাঠে।

প্লোভার পাখি অস্ট্রেলিয়ার পরিচিত প্রজাতি। এরা সাধারণত বাচ্চা ফোটার পর ভয়ংকর রকমের আগ্রাসী হয়ে ওঠে। কেউ যদি বাসার কাছাকাছি যায়, প্রাপ্তবয়স্ক প্লোভার তখন আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে আগতদের ভয় দেখায়—চিৎকার করে, মাথার উপর ঘুরে বেড়ায়, কখনও কখনও আক্রমণের ভঙ্গিতেও এগিয়ে আসে। তাই তাদের ডিম কিংবা ছানা বিরক্ত না করাই নিয়ম।

কুইনবিয়ান-পেলারাং রিজিওনাল কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে বলেছে, ‘রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের সিনথেটিক ফুটবল মাঠে একটি প্লোভার ডিম পেড়েছে। স্থানীয় নেটিভ ওয়াইল্ডলাইফ সার্ভিস ‘ওয়াইল্ডকেয়ার’-এর পরামর্শ অনুযায়ী খেলা অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠ অন্তত ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নিয়ে অনুমতি সাপেক্ষে ডিম সরানো হতে পারে। তবে মূল লক্ষ্য হলো—প্রকৃতির এই ছোট্ট জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।

কাউন্সিল আরও বলেছে, ‘স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ। তারা খেলা ও অনুশীলন অন্য মাঠে সরিয়ে নিতে রাজি হয়েছে। আমরা তাদের চাহিদা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করছি।’ মানুষ আর প্রকৃতির সহাবস্থানের এমন মানবিক দৃষ্টান্ত প্রমাণ করে—সবশেষে জয় হয় ভালোবাসার, জয় হয় প্রকৃতির। খেলা বন্ধ করে যদি ভাল কিছু হয়, তাহলে খেলা বন্ধ থাকাই ভাল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

ফুটবল মাঠে ডিম পেড়েছে প্লোভার পাখি , এক মাসের জন্য বন্ধ হলো খেলা

আপডেট সময় ১২:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫