সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ফুল বিক্রি করে পেট চালানো সেই ধানুশ আজ তামিল ইন্ডাস্ট্রির সফল নায়ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 259

ফুল বিক্রি করে পেট চালানো ধানুশ আজ তামিল ইন্ডাস্ট্রির সফল নায়ক

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী অভিনেতা ধানুশের ‘ইডলি কড়াই’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার করুণ গল্পের কথা শোনালেন অভিনেতা। জানালেন, ছোটবেলায় ফুল বিক্রি করে খাবার টাকা জোগাড় করতে হতো ধানুশকে।

অনুষ্ঠানে ধানুশ জানান, তিনি ইডলি খুব পছন্দ করেন। ছোটবেলায় তিনি সবসময় ইডলি খেতে খুব আগ্রহী ছিলেন। কিন্তু তার পরিবারের পক্ষে তা খাওয়া সম্ভব ছিল না।

তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন প্রতিদিন ইডলি খেতে খুব ইচ্ছা করত কিন্তু তা খাওয়ার সামর্থ্য ছিল না। তাই আমরা পাড়া থেকে প্রতিদিন ফুল সংগ্রহ করতাম, তা বিক্রি করে টাকা পেতাম। আমার বোন, তুতো ভাই-বোনেরা এবং আমি এই কাজের জন্য ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম এবং এতে প্রায় দুই ঘন্টা সময় লাগত।

তার কথায়, পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থের সাথে ইডলি খাওয়ার তৃপ্তির তুলনা হয় না। শৈশবে আমরা যে সুখ এবং স্বাদ পেতাম, আজ তা রেস্টুরেন্টে পাওয়া যায় না।’ আর শৈশবের এই স্মৃতির কারণেই তিনি তার ছবির নামকরণ করেছেন ‘ইডলি কড়াই’ যার অর্থ ইডলির দোকান।

তবে নেটিজেনদের অনেকেই ধানুশের কথা বিশ্বাস করতে পারছেন না। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তিনি ছোটবেলায় গরীব ছিলেন, তাই কন্তুরী রাজ্য পরিচালক হিসেবে তার পরিবারকে কখনও টাকা দেননি, এটা কি সত্য?

আরেকজনের কথায়, ধানুশ একজন পরিচালকের ছেলে, তার কাছে টাকা ছিল না, এটা মিথ্যা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

ফুল বিক্রি করে পেট চালানো সেই ধানুশ আজ তামিল ইন্ডাস্ট্রির সফল নায়ক

আপডেট সময় ১২:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫