সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী হয়েছেন নিকিতা পোরওয়াল!

‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী হয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল। বুধবার (১৬ অক্টোবর) রাতে মুম্বাইয়ে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে। নিকিতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী নন্দিনী গুপ্তা।

মুকুট জয়ের পর নিকিতা বলেন, এই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। মুকুট পরার ঠিক আগে যে ঝাঁকুনি অনুভব করেছিলাম, তা এখনো কাটেনি। এটি এখনো আমার কাছে পরাবাস্তব মনে হচ্ছে। কিন্তু আমার বাবা-মায়ের সুখ আমাকে পরিপূর্ণ করেছে। এই যাত্রা কেবল শুরু, এখনো সেরাটা আসেনি।

জানা গেছে, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন নিকিতা, সেখানেই তার বেড়ে ওঠা। বর্তমানে বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পড়াশোনা ও শিল্প-সংস্কৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখেছেন নিকিতা। পাশাপাশি পেশাগতভাবেও নিজেকে সমৃদ্ধ করছেন।

১৮ বছর বয়সেই একজন টিভি উপস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন নিকিতা। বহু বছর ধরে অভিনয় জগতে আছেন নিকিতা। এমনকি তিনি ‘মিস মধ্যপ্রদেশ’-এর খেতাবও জিতেছেন একসময়। এখনও পর্যন্ত ৬০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন নিকিতা, একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি যে ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। কিছুদিনের মধ্যেই তা ভারতে মুক্তি পেতে চলেছে।

‘কৃষ্ণ লীলা’ নামে ২৫০ পৃষ্ঠার একটি নাটকও রচনা করেছেন তিনি। মঞ্চের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন এই অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী হয়েছেন নিকিতা পোরওয়াল!

আপডেট সময় ১০:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪