মুকিত মজুমদার বাবুর লেখা শিশুতোষ সচিত্রগল্পের বই 

বইমেলায় এবার ‘বর্ণিল প্রজাপতি’ এলো ৯৫৮ নম্বর স্টলে    

  • নাসিমুল শুভ
  • আপডেট সময় ১০:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 353

বইমেলায় এবার ‘বর্ণিল প্রজাপতি’ এলো ৯৫৮ নম্বর স্টলে    

অমর একুশে বইমেলা ২০২৫-এর ১৬ তম দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর লেখা শিশুতোষ গল্পের অ্যানিমেটেড বই ‘বর্ণিল প্রজাপতি’। বইটি প্রকৃতি কথা সিরিজের দ্বিতীয় বই। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে চ্যানেল আই ‘বইমেলা সরাসরি’-তে বইটির মোড়ক উন্মোচন করেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু, গল্প-উপন্যাস লেখক ও শিশুসাহিত্যক দন্ত্যস রওশন, কবি রেজাউদ্দিন স্টালিন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন টিমের সদস্যরা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জনপ্রিয় শিশু সাহিত্যিক দন্ত্যস রওশন বলেন, বর্ণিল প্রজাপতির প্রচ্ছদ হয়েছে রঙিন প্রজাপতির ডানার মতো সুন্দর।

বর্ণিল প্রজাপতি বইটি ক্ষুদে পাঠকদের মনে রঙ ছড়াবে এই প্রত্যাশায় কবি রেজাউদ্দিন স্টালিন কাজী নজরুলের বিখ্যাত প্রজাপতি কবিতার ‘প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা’ ছত্রগুলো আবৃত্তি করে শোনালেন।

মোড়ক উন্মোচন পর্ব শেষে মুকিত মজুমদার বাবু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্টলে আসেন। ততোক্ষণে কয়েক ক্ষুদে পাঠক জড়ো হয়েছে স্টলের সামনে। নানা পাখি, প্রাণী আর প্রকৃতির প্রচ্ছদসহ সারি সারি বই ক্ষুদে পাঠকদের টানে বেশি।

তাদেরই কয়েকজন বর্ণিল প্রজাপতি বইটি কিনে লেখকের অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে গেলেন। মাথায় ফুলের মুকুট পরা এক ক্ষুদে পাঠক একেবারে স্টলে ঢুকে প্রকৃতিবন্ধুর অটোগ্রাফ নিলেন নতুন কেনা ‘বর্ণিল প্রজাপতি’ বইতে।

এরই ফাঁকে চিরসবুজ মানুষটি প্রকৃতিবার্তার কাছে তার লেখা নতুন বইটি সম্পর্কে বলেন, ‘শিশুদের কাছে প্রকৃতির অবদানগুলো তুলে ধরা, তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল প্রজন্ম হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রকাশিত হবে প্রকৃতি কথা সিরিজ। প্যাঁচা পাঁচালি ১ এবং ২-তে ক্ষুদে পাঠকরা ভালো সাড়া দেয়ায় এবার এলো শিশুতোষ নতুন এই সিরিজটি।’

বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু কেন শিশুদের জন্য কমিক সিরিজ এনেছেন তা জানিয়ে বলেন, ‘শিশুরা সচেতন হলে তারা বড়দের প্রভাবিত করার শক্তি রাখে। যেমন অনেক শিশু বাসায় তাদের বড়দের ধূমপান পর্যন্ত ছাড়াতে পেরেছে। শিশুদের যদি প্রকৃতি নিয়ে সচেতন করা যায় তাহলে তারা বড়দেরও প্রকৃতি সংরক্ষণে সক্রিয় করতে সক্ষম হবে আশা করি। প্রকৃতি কথা সিরিজটি শিশুদের মাধ্যমে সচেতনতার বার্তা দেয়ার চেষ্টা। ইংরেজি মাধ্যমে পড়া শিশুদের জন্য গল্পগুলোর প্রতিটি সংলাপ বাংলার পাশাপাশি ইংরেজিতেও আছে। এক বইতে দুই ভাষাতেই লেখা হয়েছে।’

প্রকৃতি কথা সিরিজের গল্পগুলো আবর্তিত হয় দুই ভাইবোন কায়সান, কায়নাজ এবং তাদের প্রিয় নানাভাইকে ঘিরে। নানাভাই তার নাতি-নাতনিদের পরিচয় করিয়ে দেন প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে, গল্পে গল্পে তাদের জানান প্রকৃতির অবদান।

এই সিরিজের দ্বিতীয় বই ‘বর্ণিল প্রজাপতি’। বইটি শিশুদের প্রজাপতি সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে। প্রজাপতির রঙিন ডানা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রজাপতিরা পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। তবে অপরিকল্পিত নগরায়ণ, বন ও জলাভূমি ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রজাপতিদের আবাস্থল দিন দিন কমে যাচ্ছে। শিশুদের মধ্যে প্রজাপতির প্রতি ভালোবাসা তৈরি ও সংরক্ষণের গুরুত্ব বোঝানোই এই গল্পের মূল লক্ষ্য।

এই গল্পের মাধ্যমে শিশুরা জানতে পারবে কিভাবে ফুলগাছ লাগিয়ে ও পরিবেশবান্ধব জীবনযাত্রা অনুসরণ করে প্রজাপতিদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যায়। গল্পের চরিত্র কায়সান ও কায়নাজের চোখে শিশুরা দেখবে কিভাবে প্রকৃতিকে ভালোবেসে তার যত্ন নিতে হয়।

‘বর্ণিল প্রজাপতি’ লেখার উদ্দেশ্য জানিয়ে প্রকৃতিবন্ধু বলেন, ‘শিশুদের কৌতুহল, পর্যবেক্ষণ ও ভালোবাসা প্রকৃতির সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করতে শেখায়। তাদের মনে প্রকৃতি ও প্রাণীর প্রতি মমতা জাগিয়ে তোলাই এই বইয়ের উদ্দেশ্য। বইটি সকল ছোট্ট বন্ধুদের উৎসর্গ করেছি। যারা রঙিন প্রজাপতির উড়ন্ত ডানায় স্বপ্ন দেখে সুন্দর বাংলাদেশের।’

শিশুদের জন্য বইটি সম্পূর্ণ রঙিন ও সচিত্রভাবে প্রকাশিত হয়েছে, যাতে তারা গল্পের সঙ্গে সঙ্গে চিত্রের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে, জগতটা বুঝতে পারে সহজভাবে।

বইটি প্রকাশ, প্রচ্ছদ ও অলঙ্করণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মুদ্রণে ইমপ্রেস প্রিন্টিং লিমিটেড। ‘বর্ণিল প্রজাপতি’ পাওয়া যাচ্ছে বইমেলার বাংলা একাডেমি অংশে প্রাণের সবুজে রাঙা ৯৫৮ অর্থাৎ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্টলে। সচিত্র বইটির মূল্য ২০০ টাকা।

প্রকৃতি কথা সিরিজের প্রথম বই ‘ছোট্ট পাখি চন্দনা’ প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলায়। বইটিতে গল্পের মাধ্যমে শিশুরা জানবে কিভাবে মমতা আর যত্ন দিয়ে পাখির জীবন বাঁচানো যায়। ২০০ টাকা মূল্যের এই বইটিও পাওয়া যাচ্ছে ৯৫৮ নম্বর স্টলে।

এদিকে শীঘ্রই আসছে প্রকৃতি কথা সিরিজের তৃতীয় বই ‘বাংলাদেশের ডলফিন’।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

মুকিত মজুমদার বাবুর লেখা শিশুতোষ সচিত্রগল্পের বই 

বইমেলায় এবার ‘বর্ণিল প্রজাপতি’ এলো ৯৫৮ নম্বর স্টলে    

আপডেট সময় ১০:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫