বড়দিনের নিরাপত্তায় সোয়াত-স্পেশালাইজড ইউনিট: সিটিটিসি

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উদযাপিত হবে আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর)। বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকির কোনও তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম। তিনি জানান এ উৎসবকে ঘিরে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা সতর্ক রয়েছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।’

বড়দিন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। বর্তমানে সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সবার সহযোগিতায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে।’

এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা, সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের ফাদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

বড়দিনের নিরাপত্তায় সোয়াত-স্পেশালাইজড ইউনিট: সিটিটিসি

আপডেট সময় ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪