সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

ব‌রিশা‌লে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ২০ যাত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় তারা কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন। তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আছে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। তাই কোন যাত্রীর ক্ষতি হয়নি। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওসি আমিনুর রহমান জানিয়েছেন।

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

ব‌রিশা‌লে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ২০ যাত্রী

আপডেট সময় ০৩:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫