সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’
প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলালিংকের যৌথ প্রচেষ্টা

বর্ণাঢ্য আয়োজনে সবুজে সাজাই বাংলাদেশ মহাসম্মেলনে বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা উদযাপন (ছবিগল্প)

  • নাসিমুল শুভ
  • আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • 192

বর্ণাঢ্য আয়োজনে সবুজে সাজাই বাংলাদেশ মহাসম্মেলনে বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা উদযাপন (ছবিগল্প)

প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ‘সবুজে সাজাই বাংলাদেশ- ২০২৫’ এর সফল সমাপ্তিতে হয়ে গেল বর্ণাঢ্য মহাসম্মেলন, বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর পান্থপথে পানিভবন মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ জমকালো অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র, সারাদেশব্যাপী প্রকৃতি ও জীবন ক্লাবগুলোর বৃক্ষরোপণের খণ্ডচিত্র, পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মহাসম্মেলনে ২০২৫ সালের বর্ষাকাল থেকে শীত আসার আগ পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি চালানো ৬৪ জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা  জড়ো হয়েছিলেন পানি ভবনে।

এই মহা আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মুকিত মজুমদার বাবু। তিনি মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ প্রাণ আর লাখো মা-বোনের সম্ভ্রমে অর্জিত দেশটাকে সবাই মিলে ভালো রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আজকে ৬৪ জেলার প্রতিনিধিরা এখানে এসেছেন, আমরা বৃক্ষরোপণের পাশাপাশি আসুন দেশের ভালোর জন্য ছোট ছোট কাজগুলো সম্মিলিতভাবে করি। একটি প্রতিষ্ঠানের একার পক্ষে দেশের কল্যাণের গুরুদায়িত্ব একা পালন করা সম্ভব না।’

প্রকৃতিবন্ধু আরও বলেন,‘মধ্যপ্রাচ্যের মরুময় দেশগুলো আজ ভালো থাকতে কোটি কোটি ডলার খরচ করে কৃত্রিমভাবে সবুজায়ন, জলাশয় তৈরি করছে। অন্যদিকে আমাদের দেশে গাছপালা, সমুদ্র, নদী, হাওরবাওর সব আছে, অথচ অবহেলা অসচেতনতার কারণে দিন দিন আমরা এসব হারিয়ে ফেলছি। তাই আজকে ঢাকায় আসা প্রকৃতি ও জীবন ক্লাবগুলোর প্রতিনিধিদেরকে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে কাজ করতে এবং এসব কাজে তরুণদের সম্পৃক্ত করতে আহ্বান জানাচ্ছি। আপনাদের পাশে থাকবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।’

এই বক্তব্যের পর আয়োজনের মূলমন্ত্র ধরা দেয় প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের বৃক্ষ মায়ার গানে-নৃত্যের ছন্দে। “… চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক সাজে…” গানের চরণে একদল নৃত্যশিল্পীর প্রাণবন্ত নৃত্যে।

এরপরেই শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব। মহাসম্মেলনের পুরস্কার পর্বে বাড়তি আকর্ষণ ছিল দেশের প্রাণ-প্রকৃতিকে তুলে ধরা শ্রেষ্ঠ ভিডিওচিত্র পুরস্কার। শুরতেই ভিডিওতে বাংলার রূপ তুলে ধরা এবং মানবিক বার্তা দেয়া ভিডিওচিত্রগুলোর ধারকদের সম্মানিত করে ক্রেস্ট এবং অর্থ পুরস্কারের চেক তুলে দেয়া হয়।

এরপর আয়োজনের মূল আকর্ষণ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ পুরস্কার। ৬৪ জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের কে কত বৃক্ষরোপণ করলো, কর্মসূচিতে কে কতটা আন্তরিকতা দেখালো তার স্বীকৃতি দেয়া হয়েছে এর মাধ্যমে।

সবুজে সাজাই বাংলাদেশ, বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়নে সফলতার জন্য বিশেষ সম্মাননা, বিশেষ পুরস্কার এবং সেরা ১০ এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

সেরা দশের মধ্যে সর্বাধিক গাছের চারা রোপণ ও বিতরণের জন্য প্রকৃতি ও জীবন ক্লাব ভোলাকে প্রথম, বরিশালকে দ্বিতীয় এবং নেত্রকোণাকে তৃতীয় ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার, ৩০ হাজার করে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

সেরা ১০ জেলার তালিকায় ৪,৫,৬,৭, ৮, ৯ এবং ১০ নম্বর তালিকায় থাকা জেলাগুলো যথাক্রমে: গাইবান্ধা, গাজীপুর, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি, মেহেরপুর, শেরপুর। এই জেলার ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট, ১০ হাজার টাকা করে চেক এবং সনদ প্রদান করা হয়।

এছাড়া ১৫ টি জেলার ক্লাবকে বিশেষ পুরস্কার এবং ৩৭ টি জেলার ক্লাবকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে প্রকৃতি বিষয়ক সংবাদ প্রচারের জন্য চ্যানেল আইয়ের প্রকৃতি সংবাদ ডেস্কের সংবাদকর্মীদের বিশেষ স্বীকৃতি জানায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

২০২৫ সালের প্রাক বর্ষা থেকে শীতের আগপর্যন্ত চলা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সহযোগী হিসেবে প্রকৃতি ও জীবনের সঙ্গে ছিল মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ করা আমাদের জন্য কেবল প্রয়োজনই নয়, এটা আসলে আবশ্যিক। যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে গাছ রোপণ কতটা জরুরি তা আমাদেরকে সবাইকে জানানো উচিৎ। সবুজে সাজাই বাংলাদেশ আয়োজনের মাধ্যমে দেশব্যাপী সবুজায়নের বার্তা দেয়ার জন্য প্রকৃতি ও জীবন এবং চ্যানেল আইকে ধন্যবাদ। বাংলালিংকের ৩০০ জনের বেশি কর্মী এই কাজে আপনাদের পাশে ছিল। ভবিষ্যতেও আমরা দেশের জন্য ইতিবাচক কাজগুলোতে পাশে থাকতে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিরুল এইচ খান, অধ্যাপক মনজুরুল কিবরিয়া, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন ও  অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

মধ্যদুপুরে এই মহাসম্মেলন যখন চলছে তখনো পানি ভবনের বাইরে কুয়াশার চাদর। মিলনায়তনে হাল্কা শীতে সবুজের সতেজ এবং প্রাণের উষ্ণতা ছড়াতে গান পরিবেশন করেন প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের শিল্পীরা।

এরপর মধ্যাহ্নভোজ, ফটোসেশনের মাধ্যমে ২০২৫ সালের সবুজে সাজাই বাংলাদেশ কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলালিংকের যৌথ প্রচেষ্টা

বর্ণাঢ্য আয়োজনে সবুজে সাজাই বাংলাদেশ মহাসম্মেলনে বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা উদযাপন (ছবিগল্প)

আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬