সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

বর্ষায় যেভাবে ত্বকের যত্ন নেবেন

বর্ষায় যেভাবে ত্বকের যত্ন নেবেন

বর্ষাকালে চারদিকেই থাকে ভেজা-ভেজা ভাব। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ত্বক হয়ে পড়ে তেলতেলে, আর সেইসঙ্গে দেখা দেয় নানা রকম সমস্যা—যেমন ফাঙ্গাল ইনফেকশন, পিম্পল, র‍্যাশ বা একজিমা। তাই বর্ষার দিনে ত্বকের জন্য দরকার একটু বাড়তি যত্ন।

এই সময়ে অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, আবার কারও হয় ব্রণের সমস্যা। আর্দ্র আবহাওয়ায় ব্যাকটেরিয়া সহজেই ত্বকে জমে যায়, যার ফলে বাড়ে সংক্রমণ ও প্রদাহ। তাই নিয়ম মেনে স্কিনকেয়ার করলেই ত্বক থাকবে সতেজ, উজ্জ্বল ও সুস্থ।

ত্বকের যত্নে যা করবেন বর্ষায়: 

প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন

ঘরোয়া উপাদান যেমন মুলতানি মাটি, অ্যালোভেরা, খাঁটি মধু, তুলসী, হলুদ ও গোলাপজল বর্ষায় ত্বকের জন্য দারুণ উপকারী। এগুলো ত্বককে পরিষ্কার, ঠান্ডা ও জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।

ত্বক পরিষ্কার রাখুন

দিনে ২-৩ বার শুধু জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দুবার আয়ুর্বেদিক বা মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এতে ত্বক পরিষ্কার থাকবে, তেলতেলাভাব কমবে।

হাইড্রেটেড থাকুন

শরীর ও ত্বক ঠিক রাখতে প্রচুর জল পান করুন। পানি শরীর থেকে টক্সিন বের করে দেয়, ত্বকও ভেতর থেকে উজ্জ্বল দেখায়।

টোনিং করুন

গোলাপজল বা নিমপাতা সিদ্ধ করা জল দিয়ে ত্বক টোন করতে পারেন। এতে রোমছিদ্র পরিষ্কার থাকবে এবং ইনফেকশনের ঝুঁকি কমবে।

ময়েশ্চারাইজ করুন

ত্বক শুষ্ক হলে বর্ষাতেও ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। খাঁটি নারকেল তেল, অ্যালোভেরা জেল বা কুমকুমাদি তেল ব্যবহার করতে পারেন।

সানস্ক্রিন ব্যবহার করুন

অনেকে ভাবেন বর্ষায় রোদ থাকে না, তাই সানস্ক্রিন লাগানো দরকার নেই। এটা ভুল। বর্ষাতেও রোদ ও UV রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই বাইরে বের হওয়ার আগে অবশ্যই SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন।

আরও একটুখানি টিপস

তুলসী ও নিমের মতো প্রাকৃতিক উপাদান জীবাণুনাশক হিসেবে খুব কার্যকর। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে জীবাণুমুক্ত, ব্রণ ও ফাঙ্গাল ইনফেকশন থেকেও রক্ষা পাওয়া যাবে।

সঠিক যত্ন নিলে বর্ষাকালেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল, মসৃণ ও সুস্থ। শুধু নিয়ম করে যত্ন নিলেই হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

বর্ষায় যেভাবে ত্বকের যত্ন নেবেন

আপডেট সময় ০৩:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫