সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রযোজ্য। আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে নিজ নিজে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

অন্য যেসব দেশের নাগরিকদের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য: পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

যে কারণে ভিসা স্থগিত: সৌদি কর্মকর্তারা এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে প্রধান কারণ হলো অবৈধ উপায়ে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা (মাল্টিপল ভিসা) ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে আসতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে এসে নিয়ম ভেঙে স্থানীয়ভাবে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫